তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার : বাণিজ্য উপদেষ্টা

সরকারের সিদ্ধান্ত অমান্য করে যারা সয়াবিন তেলের দাম বাড়িয়েছে তাদের সবাইকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় বস্ত্র ও পাট দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। রাজধানীর ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন অ্যান্ড প্রমোশন সেন্টারে (জেডিপিসি) অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে। ফলে এ সরকারকে অনেকে বলছে দুর্বল, এমন মন্তব্য শুনে প্রতিক্রিয়া জানান উপদেষ্টা। বলেন, এ সরকার দুর্বল আপনাকে কে বলেছে? এ কনক্লুশন কেন টানলেন সেই ব্যাখ্যা আপনাকে দিতে হবে। জবাবে ওই সাংবাদিক বলেন, আমি বলিনি, এটা সবাই বলছে। তখন উপদেষ্টা বলেন, কে কে বলছে? সরকার দুর্বল, আপনি এ সিদ্ধান্তে কেন আসলেন?

এরপর তিনি বলেন, তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের নয়। যারা আমাদের সিদ্ধান্ত অমান্য করেছে সবাইকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। মিটিংয়ের জন্য আমন্ত্রণও জানানো হয়েছে।

আরও