মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চল

২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি এসবিএস জিপার বাংলাদেশ।

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি এসবিএস জিপার বাংলাদেশ। এতে প্রায় ৫০০ মানুষের কর্মসংস্থান হবে। সম্প্রতি শিল্পপ্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপজার প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক। এছাড়া এসবিএস জিপারের গ্লোবাল সিইও শু জিয়াং মেং, সিইও শেন ওয়েইফং, স্টক কোম্পানির সুপারভাইজরি বোর্ডের চেয়ারম্যান শু কোনিংবো ও প্রডাকশন জিএম লিউ উপস্থিত ছিলেন।

এসবিএস জিপার বাংলাদেশ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২৩ হাজার বর্গমিটার জমি বরাদ্দ পেয়েছে। যেখানে ছয়টি কারখানা নির্মাণ করা হবে। এসব কারখানায় বছরে ২৭১ মিলিয়ন পিস মেটাল, প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের জিপার তৈরি করা হবে। ২০২৫ সালের শেষের দিকে প্রতিষ্ঠানটি উৎপাদনে যাবে।

এসবিএস জিপার বাংলাদেশের জেনারেল ম্যানেজার মো. শাহনেওয়াজ বাবু বলেন, ‘‌বাংলাদেশ আগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জিপার আমদানি করত। মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে এসবিএস জিপার বাংলাদেশ উৎপাদনে গেলে দেশে তৈরি জিপার ব্যবহারের সুযোগ মিলবে। এতে খরচ অনেক কমে যাবে।’

আরও