ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের মূল্যবৃদ্ধি

ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম গত সপ্তাহজুড়ে বেড়েছে।

ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম গত সপ্তাহজুড়ে বেড়েছে। ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জ (ডিসিই) ও শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) অন্যান্য ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া ইন্দোনেশিয়ার পাম অয়েল রফতানি কর বৃদ্ধির পরিকল্পনাও সপ্তাহজুড়ে ভোজ্যতেলটির দরবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। খবর বিজনেস রেকর্ডার।

তবে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে পাম অয়েলের দাম টনে ৫ রিঙ্গিত বা দশমিক ১২ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য নেমেছে ৪ হাজার ৩৮ রিঙ্গিতে (৯৯২ ডলার ১৪ সেন্ট)। এছাড়া সপ্তাহজুড়ে পাম অয়েলের দরবৃদ্ধির হার ছিল ১ দশমিক ১৮ শতাংশ।

কুয়ালালামপুরের এক ব্যবসায়ী বলেন, ‘ইন্দোনেশিয়ার রফতানি কর বৃদ্ধির খবরের পর মুনাফা তুলে নেয়ার কার্যক্রম শুরু হয়েছে।’

ইন্দোনেশিয়ার এনার্জি মিনিস্ট্রির কর্মকর্তা এনিয়া লিস্টিয়ানি দেবী জানিয়েছেন, দেশটির বায়োডিজেল ম্যান্ডেট সমর্থনের জন্য সম্ভাব্য রফতানি কর বৃদ্ধি করা হতে পারে।

আরও