ইলোন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ব্যবহার করে ফ্লাইটে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিতে যাচ্ছে মার্কিন এয়ারলাইনস কোম্পানি ইউনাইটেড এয়ারলাইনস। আগামী বছরের শুরুর দিকে কোম্পানিটির উড়োজাহাজে স্টারলিংকের ওয়াই-ফাই পরীক্ষামূলকভাবে চালু করা হবে। সম্প্রতি এয়ারলাইনস সংস্থাগুলো দ্রুতগতির ইন-ফ্লাইট ওয়াই-ফাই পরিষেবায় বিনিয়োগ করছে। কোনো কোনো কোম্পানি ‘বিজনেস’ শ্রেণীর যাত্রীদের বিনামূল্যে এ পরিষেবা প্রদান করছে। এর আগে মার্কিন আরো দুটি এয়ারলাইনস কোম্পানি হাওয়াইয়ান এয়ারলাইনস ও জেএসএক্স ইন্টারনেট পরিষেবা নিতে স্টারলিংকের সঙ্গে চুক্তি করেছে। খবর সিএনবিসি