কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ডিএসই। ডিএসইর রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিভিশনের মহাব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত সিআরও মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএফআইইউর পরিচালক সৈয়দ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. ওহিদুল ইসলাম। কর্মশালায় চারটি ওয়ার্কিং সেশন পরিচালনা করেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন, যুগ্ম পরিচালক শাহ আলম কাজী, উপপরিচালক মেহেদী হাসান ও বিএসইসির উপপরিচালক মো. রফিকুন্নবী। —বিজ্ঞপ্তি