জন্মহার হ্রাসে এক দশকে কোরিয়ায় ডে কেয়ার সেন্টার কমেছে ৪১ শতাংশ

শুধু ২০২৪ সালের তুলনায় গত বছর কেন্দ্র কমার হার ছিল ৪ দশমিক ৮ শতাংশ।

জন্মহার কমে যাওয়ায় দক্ষিণ কোরিয়ায় ডে কেয়ার সেন্টার বা শিশু পরিচর্যা কেন্দ্রের সংখ্যা দ্রুত কমে আসছে। ২০১৩ সালে দেশটিতে এসব কেন্দ্রের সংখ্যা শিখরে পৌঁছার পর থেকে এ পর্যন্ত তা সংকুচিত হয়েছে ৪১ শতাংশ। কোরিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে টানা দ্বাদশ বছরের মতো ডে কেয়ার সেন্টারের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৪-এ।

শুধু ২০২৪ সালের তুলনায় গত বছর কেন্দ্র কমার হার ছিল ৪ দশমিক ৮ শতাংশ। সেন্টার কমার পাশাপাশি উল্লেখযোগ্য হারে কমেছে শিশু ভর্তির সংখ্যাও। গত বছর ডে কেয়ার সেন্টারে মোট শিশুর সংখ্যা নেমে এসেছে ৮ লাখ ৮৭ হাজার ৭৬৪ জনে। এছাড়া কিন্ডারগার্টেনের সংখ্যাও টানা আট বছর ধরে কমে দাঁড়িয়েছে ৮ হাজার ১৪০টিতে। খবর কোরিয়া হেরাল্ড

আরও