ইউরোজোনের স্বল্পমেয়াদে ২.৮% মূল্যস্ফীতির পূর্বাভাস

এক ভোক্তা জরিপের ভিত্তিতে ইউরোজোনে ২ দশমিক ৮ শতাংশ মূল্যস্ফীতির পূর্বাভাস দিয়েছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি)।

এক ভোক্তা জরিপের ভিত্তিতে ইউরোজোনে ২ দশমিক ৮ শতাংশ মূল্যস্ফীতির পূর্বাভাস দিয়েছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি)। ইসিবি জানিয়েছে, আগামী ১২ মাসের মূল্যস্ফীতি নিয়ে ইউরোজোনের ভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা কিছুটা বেড়েছে। নিম্ন আয়ের মানুষ মূল্যস্ফীতির চাপ তুলনামূলকভাবে বেশি অনুভব করছেন। অন্যদিকে আগামী তিন বছরে এ হার গড়ে ২ দশমিক ৫ শতাংশ থাকবে বলে মনে করছেন ভোক্তারা। একই সঙ্গে এ অঞ্চলের অর্থনীতি আগামী এক বছরে ১ দশমিক ২ শতাংশ হারে সংকুচিত হবে বলে আশঙ্কা করছেন তারা। খবর ও ছবি আনাদোলু

আরও