ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ইউসিবি ইনকাম প্লাস ফান্ড বিনিয়োগকারীদের গত এক বছরে ১৯ শতাংশ রিটার্ন দিয়েছে। ২০২৩ সালের জুলাইয়ে যাত্রা করার পর থেকে ফান্ডটির মোট রিটার্ন দাঁড়িয়েছে ৩০ শতাংশে, যা দেশের ফিক্সড ইনকাম বিনিয়োগ খাতে বিরল সাফল্য।
ফান্ডটি সম্পূর্ণভাবে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করা, ফলে এখানে ডিফল্ট ঝুঁকি নেই। পাশাপাশি রয়েছে সহজে অর্থ উত্তোলনের সুবিধা ও মূলধন সুরক্ষার নিশ্চয়তা।
বর্তমানে ইউসিবি ইনকাম প্লাস ফান্ডের আকার দাঁড়িয়েছে ২৮০ কোটি টাকার বেশি, যা দেশের ফিক্সড ইনকাম ক্যাটাগরিতে সবচেয়ে বড় ফান্ড। এ প্রসঙ্গে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের এমডি ও সিইও শেখ মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ‘বোর্ড, সিনিয়র ম্যানেজমেন্ট ও সহকর্মীদের অব্যাহত সমর্থন ছাড়া এ সাফল্য সম্ভব হতো না, যা আমাদের শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ কৌশল ও মূলধন সুরক্ষার প্রতি অঙ্গীকারের প্রতিফলন।’ —বিজ্ঞপ্তি