স্কুটি ১২৫ বাজারে আনল রানার

স্কুটি ১২৫ মডেলের স্কুটার আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু করেছে দেশীয় টু-হুইলার ব্র্যান্ড রানার মোটরসাইকেল।

স্কুটি ১২৫ মডেলের স্কুটার আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু করেছে দেশীয় টু-হুইলার ব্র্যান্ড রানার মোটরসাইকেল। এ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় রানার অটোমোবাইলস পিএলসির সিবিও মোহাম্মদ আবু হানিফ, গ্রুপ চিফ এইচআরও কাজী মোহাম্মদ জাফর সাদেক, সহকারী জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস) মো. হাসনাত বিন মঈন, সিনিয়র ম্যানেজার (ন্যাশনাল সেলস) টিএম আসিবুল ইমরান এবং মার্কেটিং লিড মো. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কুটি ১২৫ মডেলের গ্রাহক সুবিধার বিষয়ে তুলে ধরেন বক্তারা।

আরও