ভ্রমণের ব্যস্ত মৌসুমে প্রযুক্তিগত সমস্যার কারণে ৯৬১টি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে আমেরিকান এয়ারলাইনস। ফ্লাইট অপারেটিং সিস্টেমে (এফওএস) সমস্যা দেখা দিলে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কোম্পানিটির অনুরোধে ১ ঘণ্টার জন্য একটি জাতীয় স্থগিতাদেশ জারি করে। এ সিস্টেমের মাধ্যমে ফ্লাইট পরিকল্পনা ও যাত্রী বোর্ডিংসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়। সোমবার আমেরিকান এয়ারলাইনসের ৩ হাজার ৯০১টি ফ্লাইটের মধ্যে মাত্র ৩৬ শতাংশ সময়মতো ছাড়ে ও ৫১টি বাতিল হয়। এছাড়া মঙ্গলবার বিকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে চার হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত ও ৭৬টি বাতিল হয়। খবর ও ছবি এপি