সরবরাহ ঝুঁকি ও বাণিজ্য আলোচনার প্রত্যাশা

অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি

সরবরাহ ঝুঁকি ও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনায় অগ্রগতির প্রত্যাশায় টানা দ্বিতীয় দিন আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

সরবরাহ ঝুঁকি ও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনায় অগ্রগতির প্রত্যাশায় টানা দ্বিতীয় দিন আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। পাশাপাশি কৌশলগত জরুরি মজুদ বাড়াতে যুক্তরাষ্ট্র সরকারের নতুন করে জ্বালানি তেল কেনার পরিকল্পনাও বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ১ ডলার ২৪ সেন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬২ ডলার ৫৬ সেন্টে। একই সময়ে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১ ডলার ২০ সেন্ট বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে পৌঁছেছে ৫৮ ডলার ৪৪ সেন্টে।

বিশ্লেষকরা বলছেন, সপ্তাহের শুরুতে (সোমবার) উৎপাদন বেড়ে যাওয়ায় এবং যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছিল। তবে সরবরাহ ঘাটতির আশঙ্কা আবারো বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে নির্ধারিত বৈঠক স্থগিত হয়েছে। পাশাপাশি পশ্চিমা দেশগুলোর চাপে এশিয়ার ক্রেতাদের রুশ জ্বালানি তেল আমদানি কমে যাওয়ার আশঙ্কায় সরবরাহ ঝুঁকি নতুন করে বেড়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি বাজারবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এক্সঅ্যানালিস্টসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুকেশ সহদেব বলেন, ‘জ্বালানি তেলের সরবরাহ বেশি এবং চাহিদা দুর্বল থাকায় বাজারে এখনো নেতিবাচক মনোভাব রয়েছে।

আরও