ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ডসে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের ‘সেরা টেকসই ব্যাংকের’ মর্যাদা পেয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। টেকসই অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব শিল্পায়ন খাতে উদ্ভাবনী অর্থায়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে নেতৃত্ব প্রদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেয়া হয়েছে। গত মঙ্গলবার হংকংয়ে আয়োজিত ‘ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৫’-এর গালা ডিনারে ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরসেদ এ পুরস্কার গ্রহণ করেন। পরবর্তী সময়ে এক প্রতিক্রিয়ায় তিনি জানান, আন্তর্জাতিক এ স্বীকৃতি টেকসই অর্থায়নের প্রতি প্রতিশ্রুতি ও দেশের পরিবেশগত টেকসই উন্নয়নে ইডকলের অবদানের স্পষ্ট প্রতিচ্ছবি। —বিজ্ঞপ্তি