দীর্ঘমেয়াদি এ ঋণসহায়তার অংশ হিসেবে সংস্থাটি অবিলম্বে ১৫০ কোটি ডলার ছাড়ের ঘোষণা দিয়েছে। সম্প্রতি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জানান, চার বছর মেয়াদি এ কর্মসূচি ইউক্রেনের আর্থিক স্থিতিশীলতা রক্ষা ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সহায়তা করবে। এ ঋণ মূলত দেশটির জন্য ঘোষিত মোট ১৩ হাজার ৬৫০ কোটি ডলারের বিশাল আন্তর্জাতিক সহায়তা প্যাকেজেরই একটি অংশ। খবর আনাদোলু এজেন্সি