আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল ৫ টাকা ২০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বাংলাদেশ সার্ভিসেসের লোকসান হয়েছে ১ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৫ টাকা ৭৯ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বাংলাদেশ সার্ভিসেসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৯৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৩ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১৯ টাকা ৭৪ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বাংলাদেশ সার্ভিসেসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৭৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২৮ টাকা ২৬ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বাংলাদেশ সার্ভিসেসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ৩৫ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩৪ টাকা ২৭ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বাংলাদেশ সার্ভিসেসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৮ টাকা ৪৭ পয়সা।
বাংলাদেশ সার্ভিসেসের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৪’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।
১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সার্ভিসেসের অনুমোদিত মূলধন ২৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ২ হাজার ৭৩৪ কোটি ৩৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৭৭ লাখ ৮৮ হাজার ৯১৩। এর ৯৯ দশমিক ৬৮ শতাংশই রয়েছে সরকারের কাছে। এছাড়া বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে।