কারণ ছাড়াই বাড়ছে তিন কোম্পানির শেয়ারদর

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি ও ফাইন ফুডস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে।

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি ও ফাইন ফুডস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে। এ দরবৃদ্ধির পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল পৃথকভাবে কোম্পানিগুলো এ তথ্য জানিয়েছে।

হামি ইন্ডাস্ট্রিজ: ডিএসইতে গত ২৬ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৯৭ টাকা ৩০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১২২ টাকা ৬০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৬ শতাংশ।

বাংলাদেশ ফাইন্যান্স: ডিএসইতে গত ২৭ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৯ টাকা ১০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১০ টাকা ৯০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৯ দশমিক ৭৮ শতাংশ।

ফাইন ফুডস: ডিএসইতে গত ২১ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ২৬২ টাকা ৭০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩০৫ টাকা ২০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৬ দশমিক ১৮ শতাংশ।

আরও