বিশ্বজুড়ে ১৪০০ কর্মী ছাঁটাই করছে নাইকি

ব্যবসায়িক কার্যক্রম পুনর্গঠনের অংশ হিসেবে বিশ্বজুড়ে প্রায় ১ হাজার ৪০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন স্পোর্টসওয়্যার জায়ান্ট নাইকি।

মূলত প্রযুক্তি খাতের কর্মীদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা ভেনকাতেশ আলাগিরিসামি এক বার্তায় জানান, কার্যক্রম আরো গতিশীল ও নিখুঁত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের ওরেগন ও ভারতের প্রযুক্তি কেন্দ্রগুলোর গুরুত্ব বাড়বে। এছাড়া উৎপাদন সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের কারখানায়ও জনবল সমন্বয় করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর আনাদোলু এজেন্সি

আরও