ট্রাম্পের শুল্কের প্রভাবে হোন্ডার মুনাফা কমেছে ৪২ শতাংশ

ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্কের প্রভাবে ডিসেম্বর পর্যন্ত নয় মাসে হোন্ডার মুনাফা কমেছে ৪২ শতাংশ, যা ৪৬ হাজার ৫৪০ কোটি ইয়েন বা ৩০০ কোটি ডলারের সমপরিমাণ।

ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্কের প্রভাবে ডিসেম্বর পর্যন্ত নয় মাসে হোন্ডার মুনাফা কমেছে ৪২ শতাংশ, যা ৪৬ হাজার ৫৪০ কোটি ইয়েন বা ৩০০ কোটি ডলারের সমপরিমাণ। আগের বছরের একই সময়ে জাপানি গাড়ি কোম্পানিটির মুনাফা ছিল ৮০ হাজার ৫২০ কোটি ইয়েন। এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো মুনাফার পতন দেখল হোন্ডা। একই সময়ে কোম্পানির বিক্রি ২ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৯৮ ট্রিলিয়ন ইয়েন। তবে শুল্ক ও অন্যান্য লোকসান মিলিয়ে পুরো অর্থবছরের জন্য ৩০ হাজার কোটি ইয়েন মুনাফার পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে হোন্ডা। খবর ও ছবি এপি

আরও