চারদিন পর পুঁজিবাজার ঊর্ধ্বমুখী

সাম্প্রতিক সময়ে দেশের পুঁজিবাজারে টানা দরপতন পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় চারদিন পর গতকাল দেশের পুঁজিবাজারে সূচকে কিছুটা ঊর্ধ্বমুখিতা দেখা গেছে।

সাম্প্রতিক সময়ে দেশের পুঁজিবাজারে টানা দরপতন পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় চারদিন পর গতকাল দেশের পুঁজিবাজারে সূচকে কিছুটা ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৭৮ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সূচক ও লেনদেন দুটোই কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুর আধা ঘণ্টা পর্যন্ত ইতিবাচক অবস্থানে ছিল সূচক। শেয়ার বিক্রির চাপে এরপর থেকে পয়েন্ট হারাতে শুরু করে সূচক। তবে বেলা ১টা থেকে শেয়ার কেনার চাপ বাড়তে থাকায় সূচকে পয়েন্ট যোগ হতে থাকে, যা লেনদেন শেষ হওয়া পর্যন্ত অব্যাহত ছিল। এতে দিন শেষে ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩৪ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১০ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্যাংক এশিয়া, পূবালী ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) শেয়ার। ডিএসইতে গতকাল ৩৯৯ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

আরও