রেকর্ড ৪১১ বিলিয়ন ডলারের বন্ড ইস্যু করবে চীন

আগামী বছর ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ কোটি ইউয়ান (৪১১ বিলিয়ন ডলার) সমমূল্যের বিশেষ ট্রেজারি বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার, যা এ-যাবৎকালের সর্বোচ্চ। সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারে উদ্দীপনা জোগাতে এসব বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে।

আগামী বছর ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ কোটি ইউয়ান (৪১১ বিলিয়ন ডলার) সমমূল্যের বিশেষ ট্রেজারি বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার, যা এ-যাবৎকালের সর্বোচ্চ। সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারে উদ্দীপনা জোগাতে এসব বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে। খবর রয়টার্স।

২০২৪ সালে চীনে সরকারি ঋণপত্র ইস্যুর পরিমাণ ছিল ১ লাখ কোটি ইউয়ান। সাম্প্রতিক পরিকল্পনার আওতায় ঋণপত্র ইস্যুর পরিমাণ এক বছরের ব্যবধানে ২ লাখ কোটি ইউয়ান বাড়বে। এ সিদ্ধান্ত এমন একটি সময়ে নেয়া হয়েছে, যখন ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর চীনা পণ্যের ওপর শুল্ক বাড়তে পারে।

সূত্রগুলো জানিয়েছে, বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ ভর্তুকি কর্মসূচির মাধ্যমে ভোক্তা ব্যয়বৃদ্ধি, ব্যবসায়িক যন্ত্রপাতি হালনাগাদ ও উদ্ভাবনভিত্তিক উন্নত খাতে বিনিয়োগ করা হবে। পাশাপাশি অর্থনীতিতে গতিশীলতা আনার লক্ষ্যে নেয়া আরো কিছু উদ্যোগে ব্যয় করা হবে। তবে বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রগুলো তাদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি। চীনের সংশ্লিষ্ট বিভাগও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এদিকে বন্ড ইস্যুর সংবাদ প্রকাশের পর চীনের ১০ ও ৩০ বছর মেয়াদি বন্ডের ইল্ড (মুনাফা) যথাক্রমে ১ ও ২ বেসিস পয়েন্টে বেড়েছে।

ওসিবিসি ব্যাংকের এশিয়া ম্যাক্রো রিসার্চের প্রধান টমি জির মতে, বন্ড ইস্যুর সম্ভাব্য পরিমাণ বাজারের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। তিনি বলেন,"‘কেন্দ্রীয় সরকারই একমাত্র সংস্থা, যাদের অতিরিক্ত ঋণ গ্রহণের সক্ষমতা রয়েছে। কেন্দ্রীয় পর্যায়ে যেকোনো বন্ড ইস্যুকে ইতিবাচক হিসেবে দেখা হয়, যা প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে পারে।’

চীন সাধারণত বার্ষিক বাজেট পরিকল্পনায় দীর্ঘমেয়াদি বিশেষ বন্ড অন্তর্ভুক্ত করে না। কারণ এ বন্ডকে বিশেষ প্রকল্প বা লক্ষ্য পূরণে অতিরিক্ত অর্থ সংগ্রহের একটি ব্যতিক্রমী ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়।

সূত্র জানিয়েছে, পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ১ লাখ ৩০ হাজার কোটি ইউয়ানের দীর্ঘমেয়াদি বিশেষ ট্রেজারি বন্ডের মাধ্যমে দুটি প্রধান ও"দুটি নতুন কর্মসূচি অর্থায়ন করা হবে।

নতুন পদক্ষেপের মধ্যে একটি হলো টেকসই পণ্য ভর্তুকি কর্মসূচি, যার মাধ্যমে ভোক্তারা পুরনো গাড়ি বা যন্ত্রপাতি বদলে নতুন পণ্য কেনার সময় ছাড় পাবেন। আরেকটি উদ্যোগের আওতায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বড় যন্ত্রপাতি হালনাগাদে সহায়তা করা হবে।

প্রধান"কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে রেলপথ, বিমানবন্দর ও কৃষি উন্নয়নসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির জাতীয় কৌশল বাস্তবায়নের প্রকল্প।

জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি) ১৩ ডিসেম্বর জানিয়েছে, বেইজিং চলতি বছরের ১ লাখ কোটি ইউয়ানের বিশেষ ট্রেজারি বন্ডের অর্থ এরই মধ্যে বরাদ্দ করেছে। এর প্রায় ৭০ শতাংশ"দুটি প্রধান প্রকল্পে এবং বাকি অংশ"দুটি নতুন প্রকল্পে ব্যয় করা হয়েছে।

আরও