এবি ব্যাংক পিএলসি সম্প্রতি ‘এবি সেঞ্চুরি’ নামে একটি ডিপোজিট প্রডাক্ট চালু করেছে। চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট শাখায় নতুন এ আমানত স্কিমের উদ্বোধন করেন চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান ও চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শতকেই সমৃদ্ধি’—এ প্রতিপাদ্য নিয়ে নতুন ডিপোজিট প্রডাক্টটি গ্রাহকদের আকর্ষণীয় মুনাফার পাশাপাশি মাত্র ১০০ দিনেই সর্বোচ্চ রিটার্নের সুবিধা দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেডএম বাবর খান, উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়ালসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।