ডিসেম্বরে চীনের ইস্পাত রফতানি বেড়েছে

চীনের ইস্পাত রফতানি ডিসেম্বরে উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে।

চীনের ইস্পাত রফতানি ডিসেম্বরে উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের দেয়া তথ্যানুযায়ী, এ সময় চীন মোট ১ কোটি ১৩ লাখ টন ইস্পাত রফতানি করেছে। খবর রয়টার্স।

বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশটি ২০২৬ সালে রফতানি নিয়ন্ত্রণের জন্য লাইসেন্স সিস্টেম চালু করতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, নতুন লাইসেন্স শর্ত রফতানিকে প্রভাবিত করতে পারে—এমন আশঙ্কায় কিছু রফতানিকারক জানুয়ারির আগে সরবরাহ বাড়িয়েছেন।

চীনের একটি রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থার পূর্বাভাস অনুযায়ী, চীনে এ বছর ইস্পাতের চাহিদা ১ শতাংশ কমতে পারে। ২০২৫ সালে চাহিদা কমার হার ছিল ৫ দশমিক ৪ শতাংশ। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস আরো জানায়, ২০২৫ সালে চীনের মোট ইস্পাত রফতানির পরিমাণ ছিল ১১ কোটি ৯০ লাখ ২০ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৫ শতাংশ বেশি।

আরও