সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির দ্বিতীয় সভা

সভায় অডিট কমিটির সদস্য মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী ও কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অডিট কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান আসমা আখতার। সম্মিলিত ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় অডিট কমিটির সদস্য মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী ও কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের সব ইউনিটের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধানরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সভায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট আইন-কানুন ও বিধি-প্রবিধি পরিপালনের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।

আরও