লাওসের বায়ুবিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ করবে মিত্সুবিশি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসের একটি বৃহৎ বায়ুবিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জাপানভিত্তিক কোম্পানি মিত্সুবিশি করপোরেশন। মূলত ভিয়েতনামে বিদ্যুৎ সরবরাহের জন্য এ প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। বিদ্যুৎকেন্দ্রটি দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎকেন্দ্র হিসেবে গড়ে উঠছে। খবর কিয়োদো নিউজ।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসের একটি বৃহৎ বায়ুবিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জাপানভিত্তিক কোম্পানি মিত্সুবিশি করপোরেশন। মূলত ভিয়েতনামে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। বিদ্যুৎকেন্দ্রটি দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎকেন্দ্র হিসেবে গড়ে উঠছে। খবর কিয়োদো নিউজ।

সাম্প্রতিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিত্সুবিশি জানায়, লাওসের দক্ষিণাঞ্চলে অবস্থিত বিদ্যুৎকেন্দ্র থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এটি দেশটির প্রথম বায়ুবিদ্যুৎকেন্দ্র। হংকংভিত্তিক ইমপ্যাক্ট এনার্জি এশিয়া ডেভেলপমেন্ট লিমিটেডের (আইইএডি) সহায়তায় বিদ্যুৎকেন্দ্রটির যাবতীয় উন্নয়ন সম্পন্ন করা হবে। আগামী বছর থেকে বিদ্যুৎকেন্দ্রটির উন্নয়নকাজ শুরু হতে পারে বলে জানা যায়। ২০২৫ সাল নাগাদ এটি উৎপাদনে আসতে পারে।

উপকূলীয় বায়ুবিদ্যুৎ প্রকল্পটি অঞ্চলের প্রথম কোনো আন্তঃসীমান্ত বায়ুবিদ্যুৎ পরিবহন কেন্দ্র হিসেবে কাজ করবে। অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তার পাশাপাশি জলবায়ু নীতিমালা-সংক্রান্ত পদক্ষেপে সহায়তার উদ্দেশ্যে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে বলে জানায় সংশ্লিষ্টরা।

আরও