ড্যাফোডিল কম্পিউটারসের মূলধন বৃদ্ধির প্রস্তাব বাতিল করেছে বিএসইসি

ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি ঋণকে শেয়ারে রূপান্তর করে বিদ্যমান শেয়ারহোল্ডারদের অনুকূলে সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল।

ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি ঋণকে শেয়ারে রূপান্তর করে বিদ্যমান শেয়ারহোল্ডারদের অনুকূলে সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। এর মাধ্যমে ৪৬ কোটি ৭০ লাখ টাকা মূলধন বাড়াতে চেয়েছিল কোম্পানিটি। তবে এ প্রস্তাব বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, অঙ্গপ্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলি কনসার্ন থেকে নেয়া ঋণ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ইকুইটিতে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটি। এজন্য ১০ টাকা অভিহিত মূল্যের ৪ কোটি ৬৭ লাখ নতুন শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছিল ড্যাফোডিল কম্পিউটারসের পর্ষদ। তবে ৭ আগস্ট এক চিঠিতে বিএসইসি জানিয়েছে, এ প্রস্তাবে সম্মতি দেয়া কমিশনের পক্ষে সম্ভব নয়।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ড্যাফোডিল কম্পিউটারসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৮ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ১১ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ড্যাফোডিল কম্পিউটারসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ২৪ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ড্যাফোডিল কম্পিউটারসের ইপিএস হয়েছে ৫৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৭ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৯ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ড্যাফোডিল কম্পিউটারসের ইপিএস হয়েছে ৬৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭০ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৩ পয়সায়।

ড্যাফোডিল কম্পিউটারসের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি টু’। কোম্পানিটির ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটারসের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৯ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৬ কোটি ১৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৯৯ লাখ ১২ হাজার ২৬২। এর ৪১ দশমিক ৪০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩১ দশমিক ৮১, বিদেশী বিনিয়োগকারী দশমিক ১০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৪ দশমিক ৬৯ শতাংশ শেয়ার রয়েছে।

আরও