এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১১৭ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের সবচেয়ে বেশি ২০ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬১০ টাকায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৮ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৫ টাকা ৪০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ১৬ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৪৯৩ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ সিটি ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৮৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০০ টাকা ৩০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের ১২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৪৮ টাকায়।
ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৯ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫০ টাকায়। তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭৮ টাকা ৩০ পয়সায়।
এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে স্ট্যান্ডার্ড ব্যাংকের ৮ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫ টাকা ২০ পয়সায়। সানলাইফ ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৬৫ টাকায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮৭ টাকা ১০ পয়সায়।