হাইভ্যালু প্রিমিয়াম সেভারস অ্যাকাউন্ট হোল্ডারদের বিশেষ সুবিধা দিতে ইউনিমার্ট লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন ডিএমডি অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, ডিএমডি অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং মেহরুবা রেজা, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড নাকিব জামান এবং হেড অব অ্যালায়েন্স আশরাফুল আলম। এছাড়া অনুষ্ঠানে ইউনিমার্টের পক্ষে ছিলেন সিইও মুর্তজা জামান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস এইচইউএম মেহেদী সাজ্জাদ, সিনিয়র এক্সিকিউটিভ করপোরেট সেলস মো. ওয়াসিম সর্দার।