ফলে বাটিক এয়ারের প্রিমিয়াম গ্রাহকরা ভ্রমণের আগে বিমানবন্দরের ইবিএল স্কাইলাউঞ্জ ব্যবহার করতে পারবেন। ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
এ-সংক্রান্ত একটি চুক্তি সম্প্রতি ঢাকায় স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে ইবিএলের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল এবং এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং বাটিক এয়ারের পক্ষে স্টেশন ম্যানেজার প্রদীপ কুমার দে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাটিক এয়ারের কমার্শিয়াল বিভাগের প্রধান বিপ্লব চক্রবর্তী, ইবিএলের রিটেইল অ্যালায়েন্সের সিনিয়র ম্যানেজার ইসমাইল হোসেন তামাল এবং রিলেশনশিপ অফিসার মো. ইকবাল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।