ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) যৌথভাবে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একাডেমিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এ উপলক্ষে গতকাল জাবি ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জাবি উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ ড. মো. আবদুর রবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অন্যদিকে ডিআইইউর পক্ষে ছিলেন উপ-উপাচার্য ড. এসএম মাহবুব উল হক মজুমদার, ফ্যাকাল্টি অব ইনফরমেশন টেকনোলজির ডিন ড. সৈয়দ আকতার হোসেন, ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়ন অনুষদের ডিন ড. মাসুম ইকবাল, স্বাস্থ্য ও জীবন বিজ্ঞান অনুষদের ডিন ড. বিলাল হোসেন, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন লিজা শারমীন, স্নাতকোত্তর অনুষদের ডিন ড. মো. কবিরুল ইসলাম প্রমুখ। —বিজ্ঞপ্তি