মালদ্বীপে কেবলস বাজারজাতের অনুমতি পেল ওয়ালটন

মালদ্বীপে কেবলস বাজারজাতের অনুমতি পেয়েছে বাংলাদেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন।

মালদ্বীপে কেবলস বাজারজাতের অনুমতি পেয়েছে বাংলাদেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন। মেইন পাওয়ার সাপ্লাই ও ডিস্ট্রিবিউশন কাজে ব্যবহারের জন্য সম্প্রতি এ অনুমোদন দিয়েছে মালে ইউটিলিটি রেগুলেটরি অথরিটি। মালদ্বীপে এয়ার কন্ডিশনারও রফতানি করেছে ওয়ালটন। দেশটিতে পর্যায়ক্রমে রেফ্রিজারেটর, টেলিভিশন, ওয়াশিং মেশিনসহ অন্যান্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী রফতানি শুরু করা হবে। ওয়ালটন কেবলসের প্রডাক্ট ম্যানেজার হাসিবুল হক জানান, এরই মধ্যে দুটি চালান পাঠানো হয়েছে। ওয়ালটন কেবলসের সিবিও রাজু আহমেদ বলেন, ‘দেশটিতে কেবলসের বাজার প্রায় ৩০ মিলিয়ন ডলারের।’

আরও