কৃষকদের আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক

কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি, যন্ত্রপাতি ক্রয় ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণে প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি, যন্ত্রপাতি ক্রয় ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণে প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। সম্প্রতি এক অনুষ্ঠানে রুরাল ডেভেলপমেন্ট সংস্থার (আরডিএস) মাধ্যমে কৃষকদের হাতে এ সহায়তা তুলে দেন ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন। এ সময় আরডিএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোহাম্মদ নূর উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন সাউথইস্ট ব্যাংকের ডিএমডি মাছুম উদ্দিন খান ও আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও