বিশেষ সেবা ও কমিউনিটিভিত্তিক কার্যক্রম সম্প্রসারণে হুন্দাই বাংলাদেশের ক্যাম্পেইন

ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা জেনুইন স্পেয়ার পার্টসে সর্বোচ্চ ১০ শতাংশ, সার্ভিস চার্জে ২০ ও কার ওয়াশে ৫০ শতাংশ ছাড় পাচ্ছেন।

গ্রাহকদের গাড়ির রক্ষণাবেক্ষণ সেবা সহজলভ্য ও সাশ্রয়ী করতে ‘বিগিন ইওর বেটার ড্রাইভ’ শীর্ষক বিশেষ সার্ভিস ক্যাম্পেইন চালু করেছে হুন্দাই বাংলাদেশ। ক্যাম্পেইনের আওতায় গাড়ির হেলথ চেকআপ, জেনুইন স্পেয়ার পার্টস, সার্ভিস চার্জ ও কার ওয়াশে বিশেষ ছাড় দেয়া হচ্ছে। পাশাপাশি আবাসিক এলাকা ও বিভিন্ন কমিউনিটিতে সরাসরি সেবা পৌঁছে দিতে বিশেষ সার্ভিস ভ্যান ও অস্থায়ী সেবা কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি।

গত ১৭ সেপ্টেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘সুপার সেল কার বাজারে’ ক্যাম্পেইনটির কার্যক্রম শুরু হয়। সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে চলমান এ উদ্যোগের আওতায় প্রতি শুক্রবার মেলায় অংশগ্রহণকারী গাড়ি বিক্রেতাদের বিনামূল্যে অত্যাধুনিক ডায়াগনস্টিক স্ক্যানারের মাধ্যমে গাড়ির হেলথ চেকআপ করা হচ্ছে। একই সঙ্গে দর্শনার্থীদের হুন্দাইয়ের বিভিন্ন মডেলের গাড়ি টেস্ট ড্রাইভের সুযোগ দেয়া হচ্ছে। টেস্ট ড্রাইভে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে উপহার।

ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা জেনুইন স্পেয়ার পার্টসে সর্বোচ্চ ১০ শতাংশ, সার্ভিস চার্জে ২০ ও কার ওয়াশে ৫০ শতাংশ ছাড় পাচ্ছেন। পাশাপাশি অত্যাধুনিক ডায়াগনস্টিক স্ক্যানারের মাধ্যমে বিনামূল্যে গাড়ির হেলথ চেকআপের সুবিধাও থাকছে। হুন্দাই বাংলাদেশের তেজগাঁও, উত্তরা দিয়াবাড়ী, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সেন্টার থেকে এসব সুবিধা নেয়া যাবে।

গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিভিন্ন আবাসিক এলাকা ও কমিউনিটিতে বিশেষ সার্ভিস ভ্যান এবং অস্থায়ী সেবা কেন্দ্র (ক্যানোপি) পরিচালনার উদ্যোগ নিয়েছে হুন্দাই বাংলাদেশ। এসব কার্যক্রমে গাড়ির হেলথ চেকআপের পাশাপাশি অভিজ্ঞ কারিগরদের পরামর্শ ও ক্যাম্পেইনের আওতাভুক্ত বিশেষ সেবা দেয়া হবে। এর ফলে নিয়মিত সার্ভিস সেন্টারে না গিয়েও নিজ এলাকার কাছাকাছি গাড়ির রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত সেবা ও পরামর্শ পাওয়ার সুযোগ তৈরি হবে গ্রাহকদের।

হুন্দাই বাংলাদেশ জানিয়েছে, উন্নত ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমানো এ ক্যাম্পেইনের অন্যতম উদ্দেশ্য। আধুনিক প্রযুক্তি ও দক্ষ কারিগরি সহায়তার সমন্বয়ে গ্রাহকদের গাড়ি ব্যবহারের অভিজ্ঞতা আরো স্বাচ্ছন্দ্যময় করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে হুন্দাই বাংলাদেশের বিপণন বিভাগের প্রধান জেএম তসলিম কবীর, মানবসম্পদ বিভাগের প্রধান অলক চক্রবর্তী, বিক্রয় কার্যক্রম বিভাগের সিনিয়র ম্যানেজার মো. আতাউর রহমান, পণ্য ও সরবরাহ ব্যবস্থাপনা বিভাগের ম্যানেজার মো. রুবাইয়াত উদ্দিন, বিপণন বিভাগের ডেপুটি ম্যানেজার অভিজিৎ রায় এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও সার্ভিস সেন্টার ইনচার্জ মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

আরও