বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে চিঠি

গ্যাস ও বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের দাবি বিকেএমইএর

জুলাই-আগস্টের গ্যাস ও বিদ্যুৎ বিল ১২ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ চেয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

এজন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ৯ আগস্ট চিঠি দিয়েছে সংগঠনটি। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য মন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়।

চিঠিতে বলা হয়, জুলাই-আগস্টে গ্যাস ও বিদ্যুতের মারাত্মক সংকটের কারণে দেশের নিটওয়্যার শিল্পপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। উৎপাদন অব্যাহত রাখতে নগদ অর্থ ব্যয় করে ডিজেল, এলপিজি ও বিকল্প জ্বালানি সংগ্রহ করতে হয়েছে, যা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে উদ্যোক্তাদের। এ অবস্থায় অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠানের পক্ষে জুলাই-আগস্টের গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন পরিশোধ করা কঠিন হবে।

বিকেএমইএর দাবি, রফতানি কার্যক্রম সচল ও বৈদেশিক মুদ্রা অর্জনের ধারা অব্যাহত রাখতে এবং কর্মসংস্থান সুরক্ষার স্বার্থে সংশ্লিষ্ট বিল ১২ কিস্তিতে পরিশোধের সুযোগ দেয়া হোক।

আরও