ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) তার সিএসআর প্রোগ্রামের আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্স ফান্ড থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বিকে অনুদান দিয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বাড়তে থাকা ঝুঁকি মোকাবেলায় এ অনুদান প্রতিষ্ঠান দুটির যৌথ অঙ্গীকারের প্রতিফলন। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীতে আইসিডিডিআর,বির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. তাহমীদ আহমেদের হাতে অনুদানের চেক তুলে দেন ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরসেদ। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি