একজন গ্রাহকের জন্য মাসের শুরু মানেই বিদ্যুৎ ও ইন্টারনেট বিল এবং পরিবারের সবার মোবাইল রিচার্জের চাপ। নির্দিষ্ট বাজেটের মধ্যে এ খরচগুলো সামলাতে হিমশিম খেতে হয়। আগে প্রতিটি সেবার বিপরীতে আলাদাভাবে ক্যাশব্যাক বা ডিসকাউন্টের খোঁজ করা সময়সাপেক্ষ ছিল। কিন্তু এ সমস্যার সমাধান দিচ্ছে বিকাশ অ্যাপের ‘মাই অফারস’ আইকন।
প্রতিদিনের ডিজিটাল লেনদেনকে আরো সহজ ও সাশ্রয়ী করতে বিকাশ তাদের অ্যাপে নিয়ে এসেছে কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা, যেখানে গ্রাহকের সেবা গ্রহণ ও লেনদেনের ধরন অনুযায়ী অফারগুলো দেয়া থাকে।
‘মাই অফারস’ সেকশনটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে গ্রাহক তার দৈনন্দিন সব প্রয়োজনীয় সেবার ওপরই কোনো না কোনো সুবিধা পেতে পারেন। এটি কেবল কেনাকাটার মধ্যেই সীমাবদ্ধ নয়। মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট, অ্যাড মানি ও রেমিট্যান্সসহ সব ক্ষেত্রেই থাকছে ভিন্ন অফার।
এ ফিচারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর ব্যক্তিগতকরণ বা পার্সোনালাইজেশন। সব গ্রাহকের জন্য একই অফার না দেখিয়ে, একজন গ্রাহক কোন সেবাটি বেশি ব্যবহার করছেন তার ওপর ভিত্তি করে অফারগুলো সাজানো হয়। সম্প্রতি গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে অ্যাপের নতুন আপডেটে হোম স্ক্রিনেই ‘মাই অফারস’ আইকনটি এনেছে বিকাশ। যেখানে ট্যাপ করলেই গ্রাহকের জন্য নির্ধারিত প্রতিটি অফারের বিস্তারিত বিবরণ ও মেয়াদের তারিখ দেখা যায়। এর ফলে গ্রাহক তথ্যভিত্তিক সঠিক সিদ্ধান্ত নিয়ে সাশ্রয়ী লেনদেন করতে পারছেন।
‘মাই অফারস’ থেকে নিজের পছন্দমতো অফার গ্রহণের পাশাপাশি গ্রাহকরা রিওয়ার্ড পয়েন্টও পাচ্ছেন। প্রতিবার এ সেকশনে ঢুকলেই গ্রাহকের অ্যাকাউন্টে যুক্ত হতে পারে রিওয়ার্ড পয়েন্ট, যা সরাসরি ‘বিকাশ রিওয়ার্ডস’-এ জমা হয়। পরবর্তী সময়ে এ পয়েন্ট ব্যবহার করে রিচার্জ বা পেমেন্টের জন্য পছন্দমতো কুপন সংগ্রহ করা যায়, যা গ্রাহকের লেনদেনকে আরো সাশ্রয়ী করে তোলে। —বিজ্ঞপ্তি