এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১০৮ কোটি ৯১ লাখ ১০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সিটি ইন্স্যুরেন্সের সবচেয়ে বেশি ৩৪ কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০৬ টাকা ৮০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের ১৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৫৫ টাকা ৪০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ১৩ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৫১১ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ প্যারামাউন্ট টেক্সটাইলসের ১০ কোটি ৯০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৫ টাকা ১০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে ডমিনোজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৮ কোটি ২৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭৫ টাকা ৯০ পয়সায়। গ্রামীণফোনের ৬ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৫৭ টাকা ১০ পয়সায়। ব্যাংক এশিয়ার ৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৮ টাকা ৪০ পয়সায়।
এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে ম্যারিকোর ৪ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২ হাজার ৭৫৫ টাকা ৭০ পয়সায়। আইপিডিসি ফাইন্যান্সের ৪ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে বীকন ফার্মাসিউটিক্যালসের ৪ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।