শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা দিল লাফার্জহোলসিম

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা প্রদান করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা প্রদান করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছে এ চেক হস্তান্তর করেন লাফার্জহোলসিমের এইচআর ডিরেক্টর একেএম আতিকুর রহমান এবং বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর নীল সেভিও আজাভেদো। এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনির হোসেন খান এবং লাফার্জহোলসিমের জিএম (করপোরেট অ্যাফেয়ার্স) সরকার শোয়েব আহমেদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী বার্ষিক লভ্যাংশের শূন্য দশমিক ৫ শতাংশ হারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা প্রদান করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ। —বিজ্ঞপ্তি

আরও