হিলিতে শুকনা মরিচের দাম কমেছে কেজিতে ৮০-১০০ টাকা

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে শুকনা মরিচের দাম কমেছে কেজিপ্রতি ৮০-১০০ টাকা।

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে শুকনা মরিচের দাম কমেছে কেজিপ্রতি ৮০-১০০ টাকা। চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি দাম কমার পেছনে ভূমিকা রেখেছে বলে অঞ্চলটির ব্যবসায়ীরা জানিয়েছেন। গতকাল হিলি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

সরজমিনে দেখা যায়, বাজারের প্রতিটি দোকানেই শুকনা মরিচের পর্যাপ্ত সরবরাহ আছে। এক সপ্তাহে আগে এ অঞ্চলে প্রতি কেজি শুকনা মরিচের দাম ছিল ২৪০-২৬০ টাকা। বর্তমানে তা কমে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারের শুকনা মরিচ বিক্রেতা আবুল হাসনাত জানান, এতদিন বাজারে শুধু বগুড়ার শুকনা মরিচের সরবরাহ ছিল। বর্তমানে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শুকনা মরিচের মোকাম পঞ্চগড়ের বিন্দু জাতের শুকনা মরিচ বাজারে আসতে শুরু করেছে। এছাড়া বর্তমানে কাঁচামরিচের দাম কম থাকায় অনেক কৃষক তা শুকিয়ে বাজারে বিক্রি করছেন। এ কারণে সরবরাহ বেড়েছে। এসবের প্রভাবে দামও কমে এসেছে।

আরও