সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যে ই-কমার্স সংযোগ বাড়াতে নতুন ডেলিভারি সার্ভিস চালু করেছে ফেডারেল এক্সপ্রেস (ফেডএক্স)। ২০ কেজি পর্যন্ত ওজনের প্যাকেজের জন্য ফেডএক্স ইন্টারন্যাশনাল কানেক্ট প্লাস (এফআইসিপি) নামের এ সেবা ব্যবহার করা যাবে। এতে প্রতিযোগিতামূলক কম খরচে অনলাইন খুচরা বিক্রেতাদের পণ্য তিন কর্মদিবসের মধ্যে পৌঁছে দেয়া হবে। ২০২৩ সালে মধ্যপ্রাচ্যের ই-কমার্স খাতের আকার ছিল ৩ হাজার ৯০০ কোটি ডলার, যা চলতি বছর ৫ হাজার কোটি ডলারে সম্প্রসারণ হতে পারে। এ সুযোগ কাজে লাগাতে চায় ফেডএক্স। খবর অ্যারাবিয়ান বিজনেস