ব্লক মার্কেটে ৯৫ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৯৫ কোটি ৩১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৫৭ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, ফাইন ফুডস, ন্যাশনাল ব্যাংক, পদ্মা অয়েল, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এমএল ডায়িং, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে গ্রামীণফোনের সবচেয়ে বেশি ১৪ কোটি ৭০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৫৬ টাকায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ৯ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৪৭১ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ন্যাশনাল ব্যাংকের ৬ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৫ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ পদ্মা অয়েলের ৫ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৭৮ টাকা ৯০ পয়সায়।

গত সপ্তাহে ব্লক মার্কেটে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৪ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৮৪ টাকা ৯০ পয়সায়। এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৩ টাকায়। সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮৫ টাকায়।

এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে এমএল ডায়িংয়ের ৩ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮ টাকা ৫০ পয়সায়। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৪২ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ২ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৮ টাকা ২০ পয়সায়।

গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৬৫ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ৪০০ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৩৮ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৫৯ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে সামান্য কমে ১ হাজার ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯৭ পয়েন্ট।

ডিএসইতে গত সপ্তাহের তিন কার্যদিবসে দৈনিক গড়ে ১ হাজার ৫০ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৬৩৮ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে ৬৪ দশমিক ৫১ শতাংশ।

আরও