আকরিক লোহার বাজারদর নিম্নমুখী

চীনে ইস্পাত উৎপাদন বৃদ্ধির তথ্য পাওয়া গেলেও গত শুক্রবার আকরিক লোহার বাজারদর নিম্নমুখী ছিল।

চীনে ইস্পাত উৎপাদন বৃদ্ধির তথ্য পাওয়া গেলেও গত শুক্রবার আকরিক লোহার বাজারদর নিম্নমুখী ছিল। এ সময় চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে আকরিক লোহার দাম দশমিক ৭১ শতাংশ কমে টনপ্রতি ৭৭০ ইউয়ানে নেমে এসেছে। সপ্তাহজুড়ে এ চুক্তিমূল্য কমেছে দশমিক ৮৪ শতাংশ।

নেভিগেট কমোডিটিজের ম্যানেজিং ডিরেক্টর অতিলা উইডনেল বলেন, ‘দুই সপ্তাহে স্যাটেলাইট চিত্র ও দৈনিক তথ্যানুযায়ী চীনের কিছু প্রতিষ্ঠান নির্দিষ্ট ইস্পাত পণ্যের উৎপাদন বাড়ানো শুরু করেছে।’

চীনের মাইস্টিলের দেয়া তথ্যানুযায়ী, দেশটির বন্দরে ২১ আগস্ট আকরিক লোহার মজুদ ১৩ কোটি ৮৫ লাখ টনে পৌঁছেছে। এটি আগের সপ্তাহের তুলনায় দশমিক ২ শতাংশ বেশি।

অন্যদিকে কানাডায় ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর ধার্যকৃত অতিরিক্ত শুল্ক ও কোটা ঘিরে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে বিরোধ নিষ্পত্তি নিয়ে আলোচনায় আবেদন করেছে চীন। গত মাসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেছিলেন, জুলাইয়ের শেষের আগে চীনে তৈরি যেকোনো ইস্পাত পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। কানাডার অভ্যন্তরীণ ইস্পাত শিল্প রক্ষা করার উদ্যোগ হিসেবে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও