আইভরি কোস্টে জুলাইয়ে কোকো প্রক্রিয়াকরণ গত বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ২ শতাংশ কমে ৩৯ হাজার ৩০১ টনে নেমে এসেছে। গতকাল দেশটির রফতানিকারক সংস্থা জিপেক্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি বছর মধ্য মৌসুমের ফলন কমে যাওয়া ও কোকো বীজের মান খারাপ হওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
২০২৪-২৫ মৌসুমের অক্টোবর-জুলাই পর্যন্ত মোট প্রক্রিয়াকরণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫৫ টন। আবিদজানভিত্তিক একটি আন্তর্জাতিক গ্রাইন্ডিং কোম্পানির পরিচালক জানান, ‘বীজের মান খারাপ হওয়ার কারণে কোকো প্রক্রিয়াকরণ গত বছরের তুলনায় ব্যাপকভাবে কমেছে। অনেক কোকো বীজে ফ্যাটের পরিমাণ কম এবং অ্যাসিডিটি বেশি হওয়ায় বাতিল করা হচ্ছে।’