ফিনিক্স ফাইন্যান্সের দর কমেছে ৩২ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার গত সপ্তাহে ৩২ শতাংশ দর হারিয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার গত সপ্তাহে ৩২ শতাংশ দর হারিয়েছে। সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির দর কমে ১ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ টাকা ৮০ পয়সা।

আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফিনিক্স ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৫৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪০ টাকা ৯৬ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৪ টাকা ২২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১০১ টাকা ৫৫ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ।

আলোচ্য হিসাব বছরে ফিনিক্স ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৮ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪২ টাকা ৫২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৮২ টাকা ১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ফিনিক্স ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪২ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৩৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩৩ টাকা ২৮ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ফিনিক্স ফাইন্যান্সের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৩৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ১৮ পয়সায়।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৬৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১ হাজার ৫৩৪ কোটি ৯২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৫৮ লাখ ৭৪ হাজার ১৯৫। এর ২৬ দশমিক শূন্য ১ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক শূন্য ৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৪ দশমিক ৯১ শতাংশ শেয়ার রয়েছে।

আরও