আধুনিক, নির্ভরযোগ্য ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা দেয়ার পাশাপাশি এসএমই উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ব্যাংকটি। বীর উত্তম এ কে খন্দকার সড়কের সিভিল ইঞ্জিনিয়ার্স ভবনে সম্প্রতি এক অনুষ্ঠানে নতুন শাখাটির উদ্বোধন ঘোষণা করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আতিকুর রহমান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী এবং নিটল মোটরস লিমিটেডের হেড অব ব্যাংকিং মো. আবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেএম আওলাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, ‘দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান গুরুত্বপূর্ণ। এ খাতের উদ্যোক্তাদের ব্যাংকিং সেবার আওতায় এনে ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা করতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।’
এ সময় ব্যাংকের এমডি কেএম আওলাদ হোসেন বলেন, ‘মহাখালী শাখায় আধুনিক, নির্ভরযোগ্য ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করা হবে।’ নতুন প্রজন্মের ব্যাংক হিসেবে শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা, সুশাসন, ক্যাপিটাল অ্যাডিকোয়েসি এবং ডিজিটাল ট্রান্সফরমেশনে গুরুত্ব দিয়ে ব্যাংকটি এগিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।