আগামী বছর চীনে গাড়ি বিক্রি বাড়তে পারে ২ শতাংশ

চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের (সিপিসিএ) মহাসচিব কুই দংশু গতকাল এসব তথ্য জানান।

চীনের অভ্যন্তরীণ গাড়ির বাজারে ২০২৭ সালে সামান্য পুনরুদ্ধারের সম্ভাবনা দেখা গেছে। আগামী বছর দেশটিতে গাড়ি বিক্রি ২ শতাংশ বাড়তে পারে। তবে একই সঙ্গে চলতি বছর বিক্রি কমে ১ কোটি ৮৫ লাখ ইউনিটে নেমে আসার পূর্বাভাস দেয়া হয়েছে।

চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের (সিপিসিএ) মহাসচিব কুই দংশু গতকাল এসব তথ্য জানান।

কুই দংশুর মতে, আগামী বছর গাড়ির বাজার ঘুরে দাঁড়ানোর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। এর মধ্যে রয়েছে সাময়িক প্রতিবন্ধকতা কমে আসা, উৎপাদন ব্যয়ের চাপ হ্রাস ও ক্রেতাদের জন্য উন্নত পণ্যের সরবরাহ বৃদ্ধি।

উল্লেখ্য, ২০২৫ সালে দেশটিতে গাড়ি বিক্রি হয়েছিল ২ কোটি ৩৭ লাখ ইউনিট। রয়টার্স

আরও