দুলামিয়া কটনের এজিএম স্থগিত

বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত এটি স্থগিত করেছে কোম্পানিটির পর্ষদ। এজিএমের নতুন তারিখ ও সময় পরে জানাবে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল দুলামিয়া কটনের পর্ষদ। এজিএমে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নেয়ার কথা ছিল।

সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে দুলামিয়া কটনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৮৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩৯ টাকা ৮৩ পয়সায়।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দুলামিয়া কটনের ইপিএস হয়েছে ২৬ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩৯ টাকা ৫৭ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে দুলামিয়া কটনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪০ টাকা ৮ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে দুলামিয়া কটনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৩ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩৯ টাকা ২০ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে দুলামিয়া কটনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৭ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩৮ টাকা ৫১ পয়সায়।

তিন দশকের বেশি সময় আগে প্রতিষ্ঠিত দুলামিয়া কটন সুতা উৎপাদন করে, যা মূলত স্থানীয় বস্ত্রশিল্পেই ব্যবহার হয়। মাল্টিমোড গ্রুপের এ প্রতিষ্ঠান পুঁজিবাজারে আসে ১৯৮৯ সালে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০ কোটি ও পরিশোধিত মূলধন ৭ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৩৭ কোটি ৮৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৭৫ লাখ ৫৬ হাজার ৬০০। এর ৩৩ দশমিক শূন্য ১ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৬৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬০ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে।

আরও