জাপানে ইউনিক্লোর বিক্রি বৃদ্ধিতে পর্যটনের শক্তিশালী প্রভাব

জাপানে প্রথমবারের মতো ইউনিক্লোর মোট বিক্রির ১০ শতাংশে অবদান রেখেছেন বিদেশী ক্রেতারা।

জাপানে প্রথমবারের মতো ইউনিক্লোর মোট বিক্রির ১০ শতাংশে অবদান রেখেছেন বিদেশী ক্রেতারা। এতে দেশটির খুচরা পোশাক বিক্রিতে পর্যটন খাতের উত্থান ও দুর্বল ইয়েনের ইতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। ২০২৫ সালে পর্যটকরা ইউনিক্লোর সোয়েটশার্ট, ঢিলেঢালা কার্ভ জিন্স ও হিটটেক থার্মাল বেশি কিনেছেন। এশিয়ার সবচেয়ে বড় খুচরা পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানটির প্যারেন্ট ফাস্ট রিটেইলিং পূর্বাভাসে ঊর্ধ্বমুখী সংশোধন করে জানিয়েছে, গত বছর ইউনিক্লোর নিট মুনাফা হতে পারে ৪৫ হাজার কোটি ইয়েন বা ২৯০ কোটি ডলারের সমপরিমাণ। এদিকে প্রায় ১৫ শতাংশ বেড়ে ১ লাখ কোটি ইয়েন ছাড়িয়েছে ইউনিক্লোর আয় । খবর এফটি

আরও