ব্রিটেনে কমছে জ্বালানি বিল বছরে সাশ্রয় হবে ১১৭ পাউন্ড

যুক্তরাজ্যে সাধারণ মানুষকে স্বস্তির খবর দিয়েছে দেশটির জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা অফজেম।

আগামী এপ্রিল থেকে দেশটির গড় বার্ষিক জ্বালানি ব্যয় ১১৭ পাউন্ড কমে ১ হাজার ৬৪১ পাউন্ডে দাঁড়াবে। দ্য গার্ডিয়ান।

অফজেম গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য ‘এনার্জি প্রাইস ক্যাপ’ বা জ্বালানি মূল্যের ঊর্ধ্বসীমা ৭ শতাংশ কমানোর ঘোষণা দেয়া হয়েছে। অফজেমের মতে, এ পরিবর্তনের ফলে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারকারী প্রতিটি পরিবার প্রতি মাসে গড়ে প্রায় ১০ পাউন্ড করে সাশ্রয় করতে পারবে। উল্লেখ্য, এ খরচ গত বছরের একই সময়ের তুলনায় ২০০ পাউন্ডেরও অনেক কম।

অফজেমের বাজারবিষয়ক মহাপরিচালক টিম জার্ভিস বলেন, ‘আজকের এ ঘোষণা অনেক পরিবারের জন্যই স্বস্তি নিয়ে আসবে। সাম্প্রতিক মাসগুলোয় পাইকারি জ্বালানি মূল্য কমেছে এবং আমরা ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থা সুরক্ষিত করতে নেটওয়ার্ক খাতে বিনিয়োগ করছি। এ মূল্য হ্রাসের প্রধান কারণ হলো বাজেটে চ্যান্সেলর কর্তৃক ঘোষিত নীতিগত খরচ পরিবর্তন।’

তিনি আরো বলেন, ‘বাজারে ইতিবাচক প্রতিযোগিতা ও গ্রাহকদের ক্রমবর্ধমান অংশগ্রহণ লক্ষ করছি। গত বছরের তুলনায় সেবাদাতা পরিবর্তনের হার প্রায় ২০ শতাংশ বেড়েছে। গ্রাহকরা এখন নির্দিষ্ট সময়ের ট্যারিফ বেছে নিচ্ছেন যা অফ-পিক সময়ে সাশ্রয়ী রেট দেয়। অন্যদিকে সরবরাহকারীরাও এখন সন্ধ্যায় বা ছুটির দিনে সাশ্রয়সহ বিভিন্ন ধরনের নতুন নতুন অফার নিয়ে আসছে।’

আরও