বিশ্ববাজারে দুই মাসে সর্বোচ্চে কয়লার দাম

বিশ্ববাজারে আবারো বেড়েছে কয়লার দাম। বাড়তি বৈশ্বিক চাহিদা ও সরবরাহ সংকটের আশঙ্কায় এ দরবৃদ্ধি হয়েছে।

চলতি মাসের শেষে প্রতি টন কয়লার দাম প্রায় ১৪০ ডলারে উঠেছে, যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ। খবর বিজনেস রেকর্ডার।

বিদ্যুৎ উৎপাদনে এখনো কয়লা প্রধান জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বজুড়ে প্রায় ১১ হাজার টেরাওয়াট-ঘণ্টা (টিডব্লিউএইচ) বিদ্যুৎ উৎপাদন হয়েছে শুধু কয়লা থেকেই। ২০৩০ সাল পর্যন্ত বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনে কয়লার আধিপত্য বজায় থাকতে পারে।

মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে এলএনজির সরবরাহ কমে যাওয়ায় অনেক দেশ বিদ্যুৎ উৎপাদনে কয়লার ওপর নির্ভরতা বাড়াচ্ছে। এদিকে ভারতে তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়েছে। আর অতিবৃষ্টিতে কয়লা সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে দেশটির ৪৫টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে মজুদ সংকটজনক পর্যায়ে রয়েছে।

আরও