চীনের অ্যালুমিনিয়াম আমদানি হ্রাস

চীনে মার্চে অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্যের আমদানি বছর ভিত্তিতে ১০ দশমিক ৬ শতাংশ কমেছে।

চীনে মার্চে অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্যের আমদানি বছর ভিত্তিতে ১০ দশমিক ৬ শতাংশ কমেছে। এ সময় মোট আমদানি নেমেছে ৩ লাখ ৪০ হাজার টনে। শুক্রবার চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এমন তথ্য প্রকাশ করেছে। খবর বিজনেস রেকর্ডার।

সংস্থাটি আরো জানায়, চলতি বছরের প্রথম তিন মাসে চীনের মোট অ্যালুমিনিয়াম আমদানি দাঁড়িয়েছে ৯ লাখ ৫০ হাজার টনে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ কম।

জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের প্রকাশিত এ পরিসংখ্যানে প্রাইমারি, অপরিশোধিত ও মিশ্র অ্যালুমিনিয়াম অন্তর্ভুক্ত আছে।

অন্যদিকে অ্যালুমিনিয়াম উৎপাদনের গুরুত্বপূর্ণ কাঁচামাল বক্সাইট আমদানি মার্চে বছর ভিত্তিতে ৩৯ দশমিক ১ শতাংশ বেড়ে ১৬ লাখ ৪০ হাজার টনে পৌঁছেছে। এছাড়া চলতি বছরের প্রথম প্রান্তিকে বক্সাইট আমদানি আগের বছরের তুলনায় ২৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এ সময় মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ লাখ টনে।

আরও