মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কাতারের সরকারি রাজস্ব কমেছে ৪২ শতাংশ। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি সম্প্রতি এ তথ্য জানান। যুদ্ধ ও সংঘাতের কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি সরবরাহকারী দেশ কাতার। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকা ও রাস লাফান কমপ্লেক্সে হামলার ঘটনায় মারাত্মকভাবে ব্যাহত হয়েছে দেশটির এলএনজি রফতানি, যার প্রভাব পড়েছে দেশটির রাজস্বে। তবে বৈদেশিক রিজার্ভ শক্তিশালী করা, সরকারি ঋণ কমানো ও বাজেটে জ্বালানি তেলের রক্ষণশীল দাম ধরে রাখায় দেশটি অর্থনৈতিক ধাক্কা অনেকটাই সামলে উঠেছে। খবর দ্য ন্যাশনাল